রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরার কলারোয়ায় প্রবল পানির চাপে ভেঙ্গে পড়েছে সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন ওই উপজেলার সাথে ৫ ইউনিয়নের মানুষের 

সৈয়দ শামসের ই এলাহী
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি :

টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রবল পানির চাপে সাতক্ষীরার কলারোয়ার বেত্রাবতী নদীর উপর নির্মিত বিকল্প সেতুটি ভেঙ্গে পড়েছে। ফলে কলারোয়া সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই উপজেলার ৫ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভেঙে যায় সেতুটি।

স্থানীয়রা জানান, কলারোয়া সদরের সাথে জালালাবাদ, জয়নগর, দেয়াড়া, যুগিখালী, কয়লা ও পৌরসভার ২টি ওয়ার্ডের সাথে মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম বেত্রাবতী নদীর উপর নির্মিত ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন ব্রীজ নির্মানের টেন্ডার হয়। টেন্ডারের পর ব্রীজটি ভেঙে ফেলে নির্মান কাজ শুরু হয়। এদিকে মানুষের যোগাযোগের জন্য তার পাশে একটি বিকল্প ব্রীজ নির্মান করা হয়। কিন্তু সম্প্রতি নিন্মচাপের প্রভাব হওয়া অতি বৃষ্টির কারনে নদীতে পানি বাড়ার ফলে পানির প্রবল চাপে সে ব্রীজটি ভেঙে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কলারোয়া উপজেলা পরিষদ, কলারোয়া থানা, স্কুল, কলেজ, কলারোয়া পৌরসভা অফিসসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসতে পারছেন না সাধারন মানুষ। এর ফলে থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। তাই তারা অবিলম্বে ব্রীজটি নির্মানের দাবি জানিয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্রিজ নির্মানের কাজটি যেহেতু ইঞ্জিনিয়াররা করবে সে কারনে আমি এলজিইডির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে।