বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম:
৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক শ্যামনগরে দুই দিনব্যাপী প্রতিবন্ধি উত্তরন মেলা ২০২৫ সমাপ্তি ঘোষনা  শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন,প্রসাশনের নেই কোন উদ্যোগ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানব বন্ধন অনুষ্ঠিত

শেখ ফরিদ আহমেদ ময়না
Update Time : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ “প্রকল্প থেকে রাজস্ব খাতে নয়” এই স্লোগানে শিক্ষা ভবন, ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্চনার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ মানব বন্ধন করেছে।

 

আজ বুধবার দুপুর ১২টার সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরার আয়োজনে বিদ্যালয়ের সমানে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ঘন্টা ব্যাপি এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানব বন্ধনে খুলনা অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচিত প্রচার সম্পাদক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার, কাবিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ইয়াহিয়া ইকবাল, আলতাফ হোসেন। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।##