মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হরিপুরে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা আসামি প্রতিবেশী।

আব্দুল জব্বার
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

 

 

 

আব্দুল জব্বার ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগাঁও মুন্সিপাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলায় প্রতিবেশী আবসর প্রাপ্ত বিজিবি হাবিলদার আঃ হাকিম কে ৭ নং আাসামি বানিয়ে ১৫ দিন জেলা খাটানোর ঘটনা ঘটেছে।

সরেজমিনে গিয়ে জানাগেছে,পৈতৃক সূত্রে পাওয়া জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ে অসন্তুষ্টি কারণে বিবাদ সৃষ্টি হলে শুকুরদি(৭৩) ও আঃ রসিদ( ৫৭) আদালতে পাল্টাপাল্টি মামলা দায়ের করে, এরপরই শুরু হয় তাদের মামলা মামলা খেলা একে একে ৪ টি মামলায় দায়ের হয় যার মামলা নং ১২৫/২৪,২২১/২৪,১১৯/২৪,৩৬৬/২৪ এর মধ্যেই নাম জড়িয়ে দেয় প্রতিবেশীদের, আঃ রশিদের দায়ের করা জি আর ১২৫/২৪ নং মামলার জালে জড়িয়ে অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদারকে ১৫ দিন জেলে থাকতে হয়েছে, এ-ই নিয়ে উদ্বিগ্ন এলাকা বাসী।

 

 

ভুক্তভোগী আঃ হাকিম বলেন শুকুরদি ও তার ভাই আঃ রশিদ জমির দ্বন্দ্বে মারামারি হলে শুকুরদির পরিবার হরিপুর হাসপাতালে ভর্তি হয়, আমি প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর নিতে হাসপাতালে যাই এইটাই আমার দোষ, এবং ব্যক্তিগত আক্রশে রশিদ আমাকে মামলায় জড়িয়ে দেয়।

 

এছাড়াও, শুকুরদির দায়ের করা মামলায় নাম জড়িয়ে যায় প্রতিবেশী আঃ রহমান ও ছেলে সাজ্জাদের।

দু ভাইয়ের জমি ভাগ বন্টনে দিক নির্ণয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মামলার আতংকে দিন পার করছে গ্রামবাসী এটির দ্রুত সমাধানের দাবি সচেতন মহলের।