বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান !

মোঃ মুজিবুর রহমান শেখ
Update Time : বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা দোস্তএইড বাংলাদেশ সোসাইটির তত্ত্বাবধানে ও মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঠাকুরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে ঠাকুরগাঁও পৌর শহরের বিভিন্ন এলাকার ৪০০ জন নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পে প্রায় ৩৫০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করা হয়। এছাড়া ৫০ জন চোখের ছানি রোগী বাছাই করা হয়। এদের মধ্যে প্রথম ধাপে ৩০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই শেষে মরিয়ম চক্ষু হাসপাতালে তাদের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। যাদের চোখের ছানি অপারেশন করা হয়েছে তাদেরকে বিনামূল্যে লেন্স, চশমা, ওষুধ প্রদানসহ থাকা ও খাওয়ার ব্যবস্থা এবং যাতায়াত ভাতাও দেওয়া হয়। বাকি রোগীদেরও পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন এবং চশমা, ওষুধ সহ অন্যান্য প্রদান করা হবে। এছাড়া শিবিরে আসা অন্যান্যদের চোখের পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী আয়োজিত চক্ষুক্যাম্পে গিয়ে দেখা যায়, পাঁচ শত থেকে ছয় শত চক্ষুরোগের সেবাপ্রার্থীরা উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে ভিড় জমান। এ সময় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবী আব্দুল জব্বার, এক্সিকিউটিভ ইয়াসির আরাফাত, রঞ্জু আনসারী, সাংবাদিক মামুনুর রশিদ মামুনসহ মরিয়ম চক্ষু হাসপাতালের প্রতিনিধি বৃন্দ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করেন সুনামধন্য হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা। চোখের চিকিৎসা নিতে আসা হাজেরা বেগম বলেন, অসহায় চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য তাদের ডাকে দোস্ত এইড বাংলাদেশ ও মরিয়ম চক্ষু হাসপাতাল এগিয়ে আসায় আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা ফ্রীতেই চিকিৎসা সেবা পেয়ে সত্যিই আনন্দিত।