রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে চালককে ধারালো ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ 

ফয়সাল রহমান জনি
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি -সার্কেলের নেতৃত্বে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, অফিসার ইনচার্জ তদন্ত তারেকুল ইসলাম,বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান,এস, আই রায়হানুজ্জামান রায়হান সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। এসময় ছিনতাইকৃত ইজিবাইক, মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়। আজ রবিবার সকাল ১২টায় গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আছাদুজ্জামান শামীম, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম,বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশঝাড় থেকে পুলিশ ইজিবাইক চালক আবু রায়হানের মরদেহ উদ্ধার করে।