শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোয়েন্দা সংস্থার তথ্য ঘোষণাবহির্ভূত বেনাপোলে শতকোটি টাকার ওষুধ আটক

মনির হোসেন
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দরে আমদানিকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। জাতীয় নিরাপত্তা গোয়েন্দাসংস্থা এনএস আই এর তথ্যের ভিত্তিতে।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পণ্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮/০৮/২০২৪।
আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম ২৮/০৭/২০২৪ ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-উরষঁঃরড়হ ১গ ৫০০সষ. উরষঁঃরড়হ ২০০ঈঐ – ৫০০সষ. উরষঁঃরড়হ ৩ঢ-৩০ ঈঐ ৫০০সষ. ও গড়ঃযবৎ ঞরহপঃঁৎব উ/অ. আমদানি করে। চালানটি বেনাপোল স্থলবন্দরে ৩৪ নম্বর সেডে রয়েছে। যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১. তারিখ ২৮/০৭/২০২৪।

জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার ঊর্ধ্বে। আমদানিকারক চালানটির এলসি মূল্য ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার বা ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা দেখিয়েছেন। মেসাস মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স( সিঅ্যান্ডএফ এজেন্ট) বেনাপোল যশোর। আমদানিকারকের প্রতিনিধি পক্ষে কাজ করছে। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০ শতাংশ শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পণ্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০। এবং৫৮.৬০শতাংশ হারে রাজস্বনির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন। ওষুধগুলোর একেকটির দাম একেক রকম।
ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রিট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করেছে বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই বিষয়টি বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দাদের অবহিত করলে তারা চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সঠিকতা পায়। সে কারণে পণ্য চালানটি আটক করে খালাস স্থগিত করে দেয় কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকারক দ্য হোমিও ওয়ার্ল্ড, চট্টগ্রাম হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করে। পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এনএসআই এর দেয়া তথ্যে কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহল পান। যে কারণে চালানটি আটক করা হয়েছে