রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বরিশাল নগরীর বিবি পুকুরপাড়ের হিরন স্কয়ার দখল হয়ে গেল 

মোঃ মামুন খান বরিশাল
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

 

 

 

মোঃ মামুন খান বরিশাল বিভাগীয় প্রতিনিধ

বরিশাল সিটি করপোরেশনের মালিকানাধীন বিনোদনকেন্দ্র পাবলিক স্কয়ার (হিরন স্কয়ার) ব্যক্তিমালিকাধীন সম্পত্তি দাবি করে দখল করেছেন ৫ ব্যক্তি।

 

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফাঁকা বিবির পুকুর পাড়ে পার্কের গেটে সম্পত্তির মালিক দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়েছে।

 

এর আগে শুক্রবার ভোররাতের কোন এক সময়ে পার্কের পুরাতন গেট ভেঙে নতুন গেট স্থাপন করা হয়েছে। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

 

তবে দখলদারদের একজন দাবি করেছেন, এই সম্পত্তি তাদের তা বিসিসি কর্তৃপক্ষও স্বীকার করেছে। এতোদিন দায়িত্বে থাকা আওয়ামী লীগের নেতারা এ সম্পত্তি বিসিসির নামে দখল করে রেখেছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল নগরীর প্রাণকেন্দ্রের এই পার্কের গেট প্রথমে ভেঙে নতুন গেট স্থাপন করা হয়। তারপর দুপুরে যখন নগরী প্রায় ফাঁকা ছিল তখন ৫-৭ জন ব্যক্তি গেটে তালা ঝুলিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন।

 

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। সংশ্লিষ্ট দপ্তর থেকেও কিছু জানানো হয়নি।

 

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, বিষয়টি মাত্র অবগত হলাম। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।