বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন দায় স্বীকার করে পরে পুলিশের কাছে আত্মসমর্পণ ।

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল নামে এক যুবক খুন হয়েছেন। ঘাতক ঐ যুবকের নাম শহীদ হোসেন। খুন করে নিজেই পুলিশকে কল করে আত্মসমর্পণ করেন শহীদ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।এ ঘটনায় রাসেলের শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। পরে রাতেই শহিদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায় পুলিশ। অনেক খোাঁজাখুজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পায় ও পুলিশকে খবর দিলে সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম আরও জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহিদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক শহীদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে যায়। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহীদ পুলিশকে কল করে দায় স্বীকার ও আত্মসমর্পন করে।