রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উত্তর আনালেরতাড়ী গ্রামে প্রতিপক্ষ কর্তৃক বাড়ীঘর ভাংচুর -লুটপাটের দায়ে মামলা

ফয়সাল রহমান জনি
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে প্রতিপক্ষ মোজাহার গং কর্তৃক বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটান। এ সময় প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি সাধন হওয়ায় সদর থানায় মামলা দায়ের। ফলে আসামীদের ভয়-ভীতি ও হুমকী দায়ে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের মোঃ হাসান মাহমুদ সিদ্দিকের কন্যা মোছাঃ শেহরান আখতার সিদ্দিকার সাথে পার্শ্ববর্তী মৃত্যু নবাব আলীর পুত্র মোঃ মোজাহার আলী গংদের দীর্ঘদিন যাবৎ জমি/জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বাদীর স্বামী এ. কে. এম মাহমুদুন্নবী গত ১১/৪/২০২১ ইং তারিখে একই এলাকার জনৈক্য এছাহাক আলীর নিকট থেকে ৬ শতাংশ জমি কবলা খরিদ করেন। যার আনালেরতাড়ী মৌজার জেএল নং- ১০৩,সাবেক খতিয়ান-৬৩ ও ০৬,সাবেক দাগ,৪১ বিআরএস ১১৫ ও ১১৬, দলিল নং-৩৪৬৭, জমির -৬ শতাংশ।উক্ত জমিতে ঘরবাড়ি নির্মানসহ গাছপালা রোপন করিয়া ভোগদখল করে আসছেন। উক্ত জমির পাশে বিবাদী মোজাহার আলীর জমি থাকায় তিনি জোড়পৃর্বক ক্রয়কৃত ৬ শতক জমি দখলের পায়তারা করলে বিক্রেতা /মুল দাতা মোজাহার গংদের নামে গাইবান্ধা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন, যার নং- ৩৩৬/২০২১।মামলাটি তদন্তে বাদীপক্ষে রায় হয়। গত ৩০/৮/২০২৪ ইং তারিখে প্রতিপক্ষরা রাত আনুমানিক ১০ টায় বাদী শেহরানের বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শন করলে বাদী গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। এরই এক পর্যায়ে গত ৭/৯/২০২৪ ইং প্রতিপক্ষরা ভোরে দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়ে বাহিনী নিয়ে বাদীর বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ীঘর ভাংচুর,লুটপার করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। এ ব্যাপারে গত ৯/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা সদর থানায় ১টি মামলা দায়ের করা হয়। যার নং-১৪।উক্ত মামলায় জামিনে এসে আসামীরা বাদী ও তার পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে নানা ভাবে ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে আসছেন। ফলে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।