বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এসপি কাজী এহসানুল কবীর

উজ্জ্বল রায়
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
জানান এসপি কাজী এহসানুল কবীর। নড়াইল জেলার সার্কিট হাউজে নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে নড়াইল জেলায় যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন অত্র জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। নতুন জেলা প্রশাসক ইতোঃপূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। অতঃপর জেলা প্রশাসক জেলার নবাগত পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল জেলার উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব); এম.
এম. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি); মোঃ জিসান আলী, সহকারী কমিশনার; মীর শরিফুল হক, ডিআইও-১ মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল উপস্থিত ছিলেন।