বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু কাওছার মিঠু
Update Time : বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি শান্তি সমাবেশ করেছে। ১৩সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রসূল।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক মাহফুজ আহম্মেদ, জেলা কৃষকদলের সভাপতি শাহিন মিয়া, তারাবপৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু মাছুম, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, তারাবো পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক হাফিজুর মিয়া, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ নির্মূল করতে হবে। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
পরে বিক্ষোভ মিছিল তারা আড়াইহাজার-রূপগঞ্জ সড়কের ডহরগাঁও এলাকা প্রদক্ষিণ করে।