রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন

অ্যাডভোকেট শহিদুল ইসলাম
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

অ্যাডভোকেট শহিদুল ইসলাম

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন হয়েছে। বুধবার বিকাল ৫টায় সিসিডিবি’র অর্থায়নে এবং ইউনিয়নের বনবিবিতলা সিসিআরসির বাস্তবায়নে এক কিলোমিটার গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের কার্যক্রম উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বনবিবিতলা সিসিআরসি’র সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহাতাব উদ্দিন সরদারের সভাপতিত্বে বৃক্ষরোপন কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম রুস্তম আলী, বনবিবিতলা-পানখালী সমাজিক বনায়ন সুরক্ষা কমিটির সভাপতি ও বারসিক কর্মকর্তা মো. ফজলুল হক, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্থানীয় কমিউনিটির হাফিজুর গাজী, ইজাজ আহমেদ, রব্বানী গাজী, আব্দুর রশিদ, আব্দুল জলিলসহ সিসিডিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ।