রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিএমএসএস-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ কচুয়ার আলীপুরে সংবাদ সংগ্রহকালে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে ৩ সাংবাদিক আহত

শাকিল হোসেন
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শাকিল উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত হয় । আহতদের বাগেরহাট ২৫০ সয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত তিন সংবাদ কর্মীরা হলেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বাগেরহাট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ। এবিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

জেলার কচুয়া উপজেলার আলী পুর গ্রামে ধারাবাহিক ভাবে আলী পুর গ্রামে রাসেল শেখের নেতৃত্বে এক দল লুটকারীরা লুটতরাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর কালভাটের পাশে এঘটনা ঘটে । লুটপাটের সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে তিন সংবাদ কর্মী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটকারীরা তাদের উপর পুলিশের সামনে হামলা চালিয়ে আহত করে মোবাইল, ক্যামেরা, মোটর সাইকেল ভাংচুর করে। পরে থানা পুলিশ ও সেনা বাহিনী তাদের উদ্ধার করে।
উক্ত হীন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ((বিএমএসএস)- এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, মহাসচিব মোঃ ছগীর আহমেদ সহ সকল বিভাগ, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যথায় বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।