রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

খাদ্যবান্ধব কর্মসূচি যশোরে শার্শা চাল তুলতে টাকা জমা দেয়নি ১৭ ডিলার

মনির হোসেন
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-
যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ডিলারের মধ্যে ১৪ জন চাল তোলার জন্য টাকা জমা দিয়েছেন। ১৭জন ডিলার এখনো পর্যন্ত টাকা জমা দেননি।

এসব ডিলারদের মাধ্যমে ভতুর্কি মূল্যে চাল বিক্রি করে সরকার। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর থেকে ব্যাংকে চালান রশিদের মাধ্যমে চাল উত্তোলনের জন্য টাকা জমা নেয়া শুরু হয়।

সূত্রমতে, শার্শা উপজেলার একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি হবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে। একজন কার্ডধারী ৩০ কেজি চাল কিনতে পারবেন।

এ কর্মসূচির চাল কেনার জন্য সরকারি ভাবে চালান জমা নেয়া সময় শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। ৯ ও ১০ সেপ্টেম্বর

শার্শায় ৩১ ডিলারের মধ্যে ১৪ জন ডিলার চাল তোলার জন্য টাকা জমা দিয়েছে। ১৭ডিলারের কেউই চাল তোলার জন্য টাকা জমা দেননি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সালমা চৌধুরী জানান, কোন ডিলার কোনদিন চাল বিক্রি করবে সে ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হবে। এক্ষেত্রে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হবে। তারপর ডিলাররা চাল তুলবে। উপজেলাই খাদ্য বান্ধব কর্মসূচির ক্ষেত্রে একই নিয়ম।

উপজেলার খাদ্য নিয়ন্ত্রকরা জানান, ২২ সেপ্টেম্বর পর্যন্ত চাল তোলার সময় নির্ধারণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে কোনো ডিলার চাল না তুললে বিকল্প সিদ্ধান্ত নেয়া হবে।#