শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিএনপি নেতা তোতা হত্যাকান্ড: খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আবু নাছের
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, নিহতের ছেলে যুবদল নেতা ইব্রাহীম তোতা ও ইসমাইল তোতা।

বক্তারা বলেন, তোতা চেয়ারম্যান দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কোম্পানীগঞ্জ থানা ও ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে চরএলাহী বাজারে চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বর্তমান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বার, চরএলাহী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও চরএলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের যোগসাজশে একদল অস্ত্রধারী বিএনপি নেতা আবদুল মতিন তোতাকে নির্মম ভাবে কুপিয়ে আহত করে। পরে প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন পর গত ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।