রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীতে চায়না রাইফেলের ১৪ রাউন্ড চায়না গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলিসহ ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৮/৯/২৪ ইং রবিবার রাতে শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনের ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।সোমবার অদ্য ৯/৯/২৪ ইং সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) আব্দুল গাফফার।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর হতে সারাদেশে একযোগে পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা শহরের বাসাইল এলাকার রিলাক্স আবাসিক হোটেলের সামনে অভিযান চালাই। এসময় হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢালুতে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩০ রাউন্ড করে এ্যামুনেশন ধারণযোগ্য ৩টি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি নরসিংদী মডেল থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।