রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে অনিয়ম-দুর্নীতির দায়ে প্রধান শিক্ষক এনামুলের বিরুদ্ধে ইউএনও অফিসে অভিযোগ করেছেন শিক্ষক/কর্মচারী,ছাত্র-ছাত্রী ও অভিভাবকগন

স্বাধীন আলম হোসেন
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক নাটোরঃ

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়টির শিক্ষক/কর্মচারী, ছাত্র-ছাত্রী বৃন্দ সহ অভিভাবকগন।
গত ৫ই সেপ্টেম্বর-২০২৪ইং সকালে বিদ্যালয়টির ১৩ জন শিক্ষক-কর্চারী,৭৯জন ছাত্র/ছাত্রী(৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত)ও ৫৮ জন অভিভাবক সহ মোট ১৫০ জন স্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,উক্ত বিদ্যালয়টির প্রধান শিক্ষক অগ্রনী ব্যাংকের জমাকৃত ভর্তূকীর টাকা,বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কমন রুম, ওয়াশরুম,৩টি ক্লাসরুম ও টিউবওয়েল বিক্রয় করে টাকা আত্মসাৎ করেন।বর্তমানে অফিস রুম সহ মোট ৫ টি মাত্র রুম রয়েছে যা বিদ্যালয়টির বেহাল দশায় পরিনত হয়ে আছে।এ বিষয়ে সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষককে বার বার ক্লাসরুম তৈরি করার তাগিদ দেওয়ার পরও উনি কোন কর্নপাত করেন না।
এ বিষয়ে রবিবার(৮ই সেপ্টেম্বর-২৪)বিদ্যালয় চলাকালীন সময়ে সংবাদ কর্মীরা সরজমিনে গেলে অভিযুক্ত তথ্যগুলোর সত্যতা পাওয়া যায়।
সহকারী শিক্ষক-কর্মচারী,উপস্থিত ছাত্র/ছাত্রীদের সাথে কথা হলে তাঁরা সংবাদ কর্মীদের বলেন,এই বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজ পত্র, কম্পিউটার,প্রজেক্টর সমস্ত কিছু তার নিজ বাড়িতে নিয়ে গেছেন।বর্তমানে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সংখ্যক ক্লাসরুম নাই আাছে মাত্র ৫ টি রুম এতে বিদ্যালয়ের বেহাল দশা।প্রধান শিক্ষক স্কুলে আসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১ঘন্টার মধে স্কুল থেকে চলে যান।সেকশন জালিয়াতী করে তের লক্ষ টাকার বিনিময়ে দুইজন সহকারী শিক্ষক নিয়োগ দেন।পরে নিয়োগ বানিজ্য জালিয়াতীর কারণে গত মে ২০২২ইং হইতে অদ্যাবধি মাউশি কর্তৃক সরকারী বেতন ভাতার অংশ বন্ধ করে দেন। তিনি পকেট কমিটি তৈরী করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যা খুশি তাই করেন। তিনি একজন ঠক,প্রতারক, স্বেচ্ছাচারী ও দূর্নীতিবাজ তার নিকট বিদ্যালয় নিরাপদ নয় বলেও জানিয়েছেন তাঁরা।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মেহেদী হাসান সংবাদ কর্মীদের বলেন,অভিযোগ পাওয়া গেছে প্রসেসিং অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক বলেন,আমার বিরুদ্ধে অভিযোগ করেছে,তদন্ত হবে আমি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে চাই না।সব সাংবাদিক আমার সাথে কথা বলার যোগ্যতাও রাখে না বলে কটুক্তিও করেন তিনি।