শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত — ১ জন ।

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৬) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

এলাকা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই জমিতে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টায় নিহত তোতা মিয়া এবং তার ভাতিজা বাদল আমন খেতে সার দিতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ, আইজুল, মোখলেছুর তোতা মিয়াকে মারধর করে। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, আমি আমার বাবা হত্যার বিচার চাই। এ বিষয়ে চন্ডিপুর গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম বলেন, এই জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এর আগেও এলাকাবাসী মিলে আমরা বসে সমাধানের চেষ্টা করেছি। আজকে সকালে শুনতে পারি যে জমি নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় তোতা মিয়া মারা যান। ঠাকুরগাঁও সদর হাসপাতালে মেডিকেল অফিসার রকিবুল ইসলাম চয়ন বলেন, তোতা মিয়াকে মূলত মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কী কারণে তিনি মারা গেলেন তা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি. এম. ওয়াহিদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি জমা সংক্রান্ত মারামারির কারণে তোতা মিয়া নামে এক ব্যক্তি মারা গেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ