বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

জামাল উদ্দীন
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

 

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফের হোয়াইক্যং কাঞ্জর পাড়া গ্রামের নূর হোসেনের ছেলে মোঃ ইরফান (২২)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে  টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ মেজরের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এরউ প্রেক্ষিতে বিজিবির উনচিপ্রাং বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত স্থানে গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।কিছুক্ষণ পর টহলদল ৫ জন ব্যক্তিকে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে নাফ নদী পার হয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ করা মাত্রই পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল ধাওয়া করে তাদের মধ্য থেকে একজনকে আটক করতে সক্ষম হয় এবং অপর ব্যক্তিরা তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া চারটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান,আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।