সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টায় মারপিটে আহত ১

ফয়সাল রহমান জনি
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে জমি জবর দখলে বিভিন্ন গাছ রোপনের চেষ্টাকালে বাঁধা দেওয়ায় মারপিটে ১ আহতের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর, ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপমারা ইউপির হরিপুর (দুধাআরা) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মো. আব্দুল রহিম উদ্দিনের কন্যা অ্যাড. ছামছুন্নাহার বেগম ওরফে রেখা পণ্ডিতপুর চাপড় গ্রামের আলী আহম্মদ ও আমিরুল ইসলাম গংদের অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার করেন।

এজাহার সূত্রে জানা যায়, সাপমারা ইউনিয়নে খামারপাড়া মৌজার বিভিন্ন দাগের ৫৫ শতক জমি বাদী অ্যাড. ছামছুন্নাহার বেগম ওরফে রেখা ও তার স্বামী মো. শহিদুল ইসলাম নামীয় কবলামূলে ভোগদখলে আছেন। বিষয়টিতে নানা হুমকি দিয়ে অভিযুক্তরা ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় জমি দখলের চেষ্টা করলে গাইবান্ধা বিজ্ঞ এডিএম আদালতে পিটিশন মোকদ্দমা নং ১৭৭/২৩ দায়ের হলে স্ব-স্ব দলিল মোতাবেক যার যার জমি সেই ভোগদখলে থাকিবে মর্মে আদেশ হয়। গত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমি দখলে নিতে মাটি ভরাটের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়াভাবে আপোষের চেষ্টা করেন ভুক্তভোগী। পরবর্তীতে অভিযুক্তরা আবারও ২৯ আগস্ট ২০২৪ তারিখ সকালে বিবাদমান জমিতে বিভিন্ন ধরনের গাছ ও সব্জি চালা নির্মাণ করে। খবর পেয়ে ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খামারপাড়া মৌজাস্থ ৪৬৮ ও ৪৬৭ দাগের জমিতে চারা রোপনের মৌখিক প্রতিবাদ জানালে তারা ভুক্তভোগী বাদীকে মারপিটে আহত ও শ্লীলতাহানিকর ঘটনা ঘটায়। আত্মচিৎকারে সাক্ষীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।