বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিকল পাথর বোঝাই ট্রাকে অপর একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় চালক নিহত ও হেলপার হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। সে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত ট্রাকের হেলপার শাহাদত মিয়া আশংকাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালু বোঝাই ট্রাক এসে বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।