মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোহাম্মদ মুজিবুর রহমান শেখ
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
সারাদেশে ন্যায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও জরুরি সভার আয়োজন করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে আলচনা সভায় দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত না হতে আহ্বান জানানো হয় । ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে বলিয়াডাঙ্গী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।

সভায় বিএনপি নেতারা বলেন, কোনো চাঁদাবাজ বা নাশকতার সঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা থাকলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মূর্তুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড.টিএম মাহাবুবর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এ্যাভোকেট ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা বিএনপির প্রায়ত সভাপতি রাজিউর রহমান চৌধুরীর একমাত্র ছেলে মহিবুল আলম অয়ন, কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তাঁতীদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সেচ্ছা সেবকদলের সভাপতি জুলফিকার আলী, যুবদলের নেতা আব্দুল কাদের, মিজানুর রহমান মিজান সহ ইউনিয়ন পর্যায়ের নেতা- হাবিবুল্লাহ বাবু, এসএম সফিকুল ইসলাম, জুলফিকার আলী জিল্লুর, অবাক,ওয়াহিদুজ্জামান, আইয়ুব আলী, শাহিন আলম, রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাস’র সভাপতি হারুন অর রশিদ। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা বিএনপির সহ সভাপতি ফয়জুল ইসলাম হিরু, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বৈষম্য ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে বিএনপি’র মরহুম নেতাকর্মীদের স্মরণে ও দেশেবাসীর শান্তির জন্য মঙ্গল কামনায় দোঁয়া পাঠ করান উপজেলা ওলেমা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হাসান আলী।