মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিগগির আপিল বিভাগে বিচারক নিয়োগ: আইনমন্ত্রী

Reporter Name
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক নিয়োগ দেওয়ার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপতির। আমি যতদূর জানি এ বিষয়ে রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন। আশা করি শিগগিরই তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিছু সংখ্যক নতুন বিচারক নিয়োগ করবেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে আজ সোমবার (০৯জুলাই) প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য মাহবুব আলীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মোট বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৩ হাজার ৫১২টি। এর মধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ হাজার ২৪৬টি এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ২৬৬টি। এছাড়া অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা ২৮ লাখ ৯২ হাজার ১৩৭টি।

আইনমন্ত্রী আরো বলেন, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, অধস্তন আদালতে মোট ৪২৭ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, সরকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আরো ৪১টি ট্রাইব্যুনাল ও ২টি সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সৃজন করেছে এবং ওই ট্রাইব্যুনাল সমূহের জন্য ২০৫টি সহায়ক পদও সৃজন করা হয়েছে। নবসৃজিত এ পদগুলোতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, সরকারি দলের আলী আজমের (ভোলা-১) লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারি লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্টাররা একইসঙ্গে সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দুই প্রতিষ্ঠান থেকে সুবিধা ভোগ করতে পারেন না। কোন নিকাহ রেজিস্টার তার নিজ অধিক্ষেত্রের বাইরে কোনো সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে বা অন্য কোনো পদে চাকরি করলে তার লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিলা এমপি বেগম সানজিদা খানমের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশের আদালতসমূহে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি। এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি। ফৌজদারি মামলার সংখ্যা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি। অন্যান্য (কনটেম্পট পিটিশন/ রীট/ আদিমসহ) মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।