বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে দম্পতির খাটের নিচে মিললো হাজার বোতল ফেন্সিডিল, গ্রেফতার-০৩

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ দম্পতির ঘরের খাটের নিচ থেকে ১ হাজার বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী ইমরান সিদ্দিকীর দিক নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক মাদ্রাসা রোডস্থ মোঃ সাফায়েত হোসেনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ আশরাফ আলীর রুমে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ১ হাজার বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আশরাফ আলী ও তাঁর স্ত্রী মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা মাদক আইনের মামলা হয়েছে। মামলা নং ০৮।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের আরেক সহযোগী নারায়ণগঞ্জের রুপগঞ্জ বড়ালো গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে জায়েদুল ইসলাম (২৫) কে অভিযান চালিয়ে রুপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। লালমনিরহাট জেলার সদর থানার কর্নপুর গ্রামের আবেদ আলীর ছেলে আশরাফ হোসেন ও তাঁ স্ত্রী দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল ব্যবসা করে যাচ্ছে। শুক্রবার দুপুরে সিদ্ধিগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, আটককৃত আসামীরা ভারতীয় তৈরি ফেন্সিডিল লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা দিয়ে এনে পরিবহনের মাধ্যমে নিজেদের ভাড়া বাসায় মজুত করে রাখতো। পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে বিক্রি করতো। এব্যাপারে আরও তথ্য জানতে তাদের রিমান্ড চাওয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, একটি চক্র মহল পরিবনের নামে চাঁদা আদায় করছে। তাদের কেও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবনের নামে কোনো ধরনের চাঁদা আদায় করা যাবে না।