শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর উপজেলা-এর ভুরুলিয়া ইউনিয়নের কাচড়া ঘাঁটি গ্রামে গভীর রাতে এক বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ব্র্যাক অফিসের সামনে শফিকুল মিস্ত্রির বাড়িতে এ আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই এলাকাবাসী চিৎকার শুরু করলে খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শ্যামনগর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্রসহ ভেতরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এর আগে মঙ্গলবার সকালেও একই বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বলে স্থানীয়রা জানান। ফলে আগুনের ঘটনার পেছনে কোনো নাশকতা আছে কি না—তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

ভুক্তভোগী শফিকুল মিস্ত্রি জানান, তিনি কাউকে সরাসরি সন্দেহ করছেন না; তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। শ্যামনগর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।