বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের সমর্থনে ৯ ফেব্রুয়ারি সোমবার বেলা আড়াইটায় নির্বাচনী জনসভার আয়োজন করেছে শ্যামনগর উপজেলা বিএনপি।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছোলায়মান কবির।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আর মাত্র চার দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ।’ তিনি দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়েই বিএনপি মাঠে কাজ করছে।

 

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলা, সুন্দরবননির্ভর উপকূলীয় প্রায় ৩০ হাজার পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের জন্য আয়বর্ধক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে দলের। এছাড়া সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ, মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রণয়নের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

 

৯ ফেব্রুয়ারির জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

 

সংবাদ সম্মেলনে ছোলায়মান কবির শ্যামনগরের সর্বস্তরের জনগণকে দলমত নির্বিশেষে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান এবং গণমাধ্যমকর্মীদের জনসভা সম্পর্কে জনসাধারণকে অবহিত করার অনুরোধ জানান।