শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট ব্যাট বিতরণ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর পৌরসভার সদরে হায়বাতপুর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ক্রিকেট ব্যাট প্রদান করা হয়েছে।

১৬ /০১/২০২৬ (শুক্রবার) বিকাল ৪ টায় শ্যামনগর সরকারী মহাসিন কলেজের পূর্ব পাশে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের মাঝে ব্যাট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ইয়াসিন আরাফাত, ক্রীড়া বিষয়ক সম্পাদক-শেখ মেহেদী হাসান ত্যাগী । এছাড়াও উপস্থিত ছিলেন হায়বাতপুর ক্রিকেট একাডেমির সভাপতি মোঃ বক্কর হোসেন বকুল সহ একাডেমির সদস্য আবু রায়হান, মাসুদ, স্বাধীন ও অন্যান্যরা। এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন,

খেলাধুলা তরুণ সমাজকে মাদক, মোবাইল গেম ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেতে খেলাধুলার বিকল্প নেই, অতীতের মতো বর্তমানে আমাদের শিশু কিশোরদের ক্রিড়ার প্রতি মনোযোগ বাড়াতে হবে।

এছাড়া সমাপনী বক্তব্যে উপজেলা রিপোর্টাস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মেহেদী হাসান ত্যাগী বলেন, মাদক মোবাইল গেম সামাজিক অপরাধ এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে আমাদের পাশাপাশি পারিবারিক অভিভাবকদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে। এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে এলাকার এবং জাতীয়ভাবে ভালো ক্রিকেটার তৈরি হবে। পাশাপাশি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ক্রীড়া ও তরুণদের এগিয়ে নিতে সর্বাত্মকভাবে সহযোগিতা অব্যাহত রাখবে।।