বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কৈখালী ইউনিয়নে ক্রিকেটের মহা আয়োজন—উদ্বোধন করবেন জিএম মিজানুর রহমান মিঠু (লন্ডন প্রবাসী) 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে শুরু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘কৈখালী ইউনিয়ন ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যতিক্রমী আমেজ সৃষ্টি করা এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিশিষ্ট সমাজসেবক জিএম মিজানুর রহমান মিঠু।

আয়োজক কমিটি জানায়, কৈখালী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডভিত্তিক দল এবার অংশগ্রহণ করছে মৌসুমের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবে। খেলোয়াড়দের প্রাণচাঞ্চল্যে মুখরিত হবে খেলার মাঠ। চার-ছক্কার ঝড়ে জমে উঠবে ক্রিকেটের আসর।

স্থানীয় ক্রীড়াবিদ, যুবসমাজ ও ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে পুরো ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ টুর্নামেন্ট আগামী দিনে ইউনিয়নের ক্রীড়া অঙ্গনে নতুন দিগন্ত সৃষ্টি করবে।

আয়োজনে নিরাপত্তা, দর্শক ব্যবস্থা, আম্পায়ারিং ও মাঠ ব্যবস্থাপনার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয়রা মনে করছেন—

“এবারের কৈখালী ওয়ার্ড কাপ হবে আমাদের গর্ব, আমাদের উৎসব, আমাদের ক্রিকেট।”