বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম:
সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মাদ্রাসার শিক্ষক কে মারপিট সহ আসবাবপত্র ভাংচুর করার অভিযোগ উঠেছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরায় শ্যামনগরে আওয়ামী দোসর বাহিনী কর্তৃক ব্রম্ক্ষশ্বশন সিদ্দিকীয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক হুসাইন আহম্মদ কে অতর্কিত হামলা করে মারপিট করে এবং মাদ্রাসার ভিতরে ঢুকে ব্যাপক ভাংচুর করে।

এবিষয়ে উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হুসাইন আহম্মদ জানান ২৫/০৯/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় উপরে উল্লেখিত বিবাদীগণ বিনা অনুমতিতে হঠাৎ করে মাদ্রাসার মধ্যে প্রবেশ করে ও আমার নিজস্ব অফিসরুমে প্রবেশ করে,এক পর্যায়ে আমি তাদের বাধা দিলে মাহাতাব উদ্দীন প্রথমে আমাকে কৈফিয়াত পূর্বক জবরদস্তি করে এবং মোঃ আব্দুল্লাহ আল মামুনকে চিৎকার দিয়ে ডাকলে ১ নং বিবাদী সাথে সাথে উপস্থিত হয়ে আমার অফিস রুমে ঢুকে ২ জন মিলে আমাকে এলোপাতাড়ি কিল ঘুসি মারে এবং ২ নং বিবাদী আমাকে জাপটে ধরে আমার কাছে থাকা কাগজ পত্র এবং অফিসের ভেতরে রক্ষিত প্রতিষ্ঠানের সমস্থ কাগজপত্র যাহা প্রতিষ্ঠান পরিচালনা কেন্দ্রিক প্রযোজ্য এবং আমার কাছে থাকা নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা যাহা প্রতিষ্ঠানের নামে রেজিঃকৃত জমির মালিককে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম উক্ত সমুদয় টাকা কেড়ে নেয়। প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল, সিলিং ফ্যান, আলমারি, প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড ভাংচুর করে। আমার সহকারী শিক্ষকদের চাকুরী ছাড়ার হুমকি প্রদান পূর্বক বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে। সন্ত্রাসীরা প্রতিষ্ঠান ত্যাগ করার সময় প্রতিষ্ঠানের মূল কাগজপত্র সমূহ জোর পূর্বক আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের কাগজপত্রগুলো হলো- ১। মাদ্রাসার মূল ০৩ টি রেজুলেশন খাতা। যাহাতে অনুমোদিত ম্যানেজিং কমিটির রেজুলেশন, নিয়োগ সংক্রান্ত রেজুলেশন। সহকারী শিক্ষক মাহাতাব উদ্দীনের বরখাস্তের রেজুলেশন, ২। শিক্ষক হাজিরা খাতা, ৩। মূল নবায়নের কপি, ৪। মাদ্রাসার জামির দলিল, মিউটিশন কপি, খাজনা দাখিলার কাগজপত্র, ৫। প্রধান শিক্ষক এবং সভাপতি নামের সীর ও প্যাড, ৬। মাদ্রাসার নামের একাউন্টের চেক বই, কৃষি ব্যাংক, ৭। শিক্ষকদের নিয়োগ যোগদানকৃত সকল কাগজপত্রাদির মূল কপি। ইহা ছাড়া ১নং বিবাদী আমার কাছ থেকে ২টি স্বাক্ষরিত সাদা চেক একটি সোনালী ব্যাংকের অন্যটি আল-আরাফা ব্যাংকের জোর পূর্বক আদায় করে।

তিনি আরো বলেন এ ঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছি।

##