বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

শিরোনাম:
সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগর উপজেলার গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় বুধবার সকাল ৯.৩০ মিঃ উপজেলা অফিসার্স ক্লাবে রূপান্তর ও শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ রনী খাতুন।

 

ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্ন্যান্স স্পেশালিষ্ট রঞ্জন কুমার ঘোষ, ওয়াটারএইড বাংলাদেশের স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী।উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রাশেদ হোসাইন সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী,স্থানীয় জনপ্রতিনিধিগন সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

 

এসময় অতিথিগন তাদের বক্তব্য বলেন গোফরইমপ্যাক্ট কর্মসূচিকে তৃণমূল পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করছে। আজকের এই কর্মশালা ইউনিয়নের আগামী পাঁচ বছরের (২০২৫-২০৩০) উন্নয়ন কার্যক্রম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। আলোচনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের মতামত ও পরামর্শ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি ও কর্মসংস্থান সব ক্ষেত্রে সমন্বিত উন্নয়ন হোক। আরো বলেন কেবল রাস্তা-ঘাট নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন। ইউনিয়নের প্রতিটি গ্রামে যেন সমানভাবে উন্নয়নের ছোঁয়া লাগে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আগামী ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ইউনিয়ন পরিষদকে পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত ও অনুমোদন করে তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। জনগণের চাহিদা ও অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নই উন্নয়ন কর্মকান্ড সফল করবে। সবাইকে এই উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে। একসাথে কাজ করলেই আমরা একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে পারবো।উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।