বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাবুরায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই মূলমন্ত্রকে ধারণ করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল। ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এ মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের বিশিষ্ট ছাত্রদল নেতা আলতাফ মল্লিক, হাবিবুর রহমান, জাহিদ আরিফ, ইসমাইল তপু সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাবুরা ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা শেখ সুমন হোসেন। মিলাদ শেষে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

স্থানীয় নেতাকর্মীরা বলেন,এই দোয়া মাহফিল শহীদদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। আমরা শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাবো না।