বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন থেকে জবাই কৃত হরিন সহ ফাদ উদ্ধার 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সুন্দরবনে অভিযান চালিয়ে ১টি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫শত ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা।

গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে কদমতলা বনস্টেশন অফিসার (এসও) সুলাইমানের নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী সংলগ্ন আড়ের দুনি খাল এলাকায় অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করে। এসময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা সুন্দরবনে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালিয়ে মৃত হরিণ, হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার করতে সক্ষম হলেও শিকারীদের আটক করা যায়নি। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।

শিকারীদের চিহ্নিতপূর্বক আটকের চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মাংস সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।