শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দরবেশ আলী (৫২) নামের একজন নিহত 

রফিকুল ইসলাম রফিক
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

 

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

র‌বিবার (৫ জানুয়ারি) দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে।

নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের ৫ নম্বর ওয়া‌র্ডের সা‌বেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ক‌য়েক‌ দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘ‌টে। এরই জেরে আজ দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই গ্রু‌পের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান।

 

এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

দলদ‌লিয়া ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতিবছর চর‌টি‌ ঘি‌রে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘ‌টে।

 

আজ‌কেও (র‌বিবার) চর দখল‌কে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ‘লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।