শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পড়ালেখা ও খেলাধুলা একে অপরের পরিপূরক- এ দুটো যার আছে সে সবচেয়ে ভালো : লায়ন সৈয়দ হারুন   

মোহাম্মদ আবু নাছের
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

 

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শনিবার (৭ ডিসেম্বর ) বিকেলে নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কলেজে মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে বাতাকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল হুদা এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ বকুল আলম মুন্না।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুনুর রশীদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যালিনেক্স লিমিটেডের চেয়ারম্যান সেকান্দর আলী মানিক, জে এন্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল এর জিএম মো: মামুনুর রশীদ পাটোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ শামসুদ্দোহা।

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাতাকান্দি একটি আদর্শ গ্রাম। বাতাকান্দি স্কুল এন্ড কলেজের প্রধান অতিথি হিসেবে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি। পড়ালেখা ও খেলাধুলা একে অপরের পরিপূরক। এ দুটো যার আছে সে সবচেয়ে ভালো। বিগত সরকার শিক্ষার মান ক্ষুন্ন করে ফেলেছে। ছাত্র জনতার অভ্যূত্থানে সরকারের পতন হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে না গেলে, বর্তমানে রাজনীতির একটা ব্যালেন্স থাকতো। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার কারণে আমরা এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে সময় পার করছি।

 

তিনি বাতাকান্দি স্কুল এন্ড কলেজের দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠনের নিশ্চয়তা প্রদান পূর্বক নগদে ১লক্ষ টাকা প্রদান করেছেন। তার নিজস্ব সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক চলতি বছর থেকে আগামী ৫বছরের জন্য ৮টি শ্রেণীর ২৪জনকে মেধা বৃত্তি প্রদানের ঘোষণা দেন। দরিদ্র ফান্ডে সেকান্দর আলী মানিক ৬০হাজার, মামুনুর রশীদ পাটোয়ারী ৪০হাজার টাকা প্রদান করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বাতাকান্দি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মীর মোশাররফ হোসেন মানিক, অভিভাবক সদস্য মো: শাহজাহান, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী,শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।