শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল 

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী ত্বরিকার মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া, ইমামুৎ তরিকত, গাউসুল আজম মাইজভাণ্ডারী, খাতেমুল অলদ, মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ মাইজভাণ্ডার দরবার শরীফের প্রধান ওরশ শরীফ ১০ই মাঘ ২৪ শে জানুয়ারি ২০২৫ শুক্রবার উদ্যাপন সফল করার লক্ষ্যে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও আন্জুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর প্রস্তুতি বিষয়ক যৌথ সমন্বয় সভা আগামীকাল ৬ ডিসেম্বর ২০২৪ ঈসারী ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ০৩ জমাদিউল সানী ১৪৪৬ হিজরী অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী।

বিশেষ মেহমান হুজুর কেবলার শাহজাদাবৃন্দ- যথাক্রমে- শাহজাদা সৈয়দ আহমদ মাহিন হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ আবরার হোসাইন মাইজভাণ্ডারী সভাপতির অনুমতি পূর্বক অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত, নাতে রাসূল (দ.), শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.), মহাসচিবের স্বাগত বক্তব্য, আলোচনাঃ আলোচ্য বিষয় লিপলেট, পোস্টার, ব্যানার, বিতরণ, মহান ১০ই মাঘ ওরশ শরীফের প্রচার প্রচারণা, ওরশ সুপারভিশন কমিটির তালিকা প্রকাশ, ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, আখেরী মোনাজাত।