শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

জাতীয় নির্বাচনকে ঘিরে নৌকার মিছিলে উত্তাল সিদ্ধিরগঞ্জ

Reporter Name
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে নির্বাচনের ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা আনন্দ মিছিল করেছেন। গতকাল সোমবার আনুমানিক বিকাল ৪ টা ১৫ মিনিটে বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে হাজার হাজার নারী-পুরুষ এবং তরুনদের বেশি দেখা যায়। সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র-০২ মতিউর রহমান মতির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহন করেন। মতিউর রহমান মতির মিছিলটি এসও এলাকা হয়ে গোদনাইল, সিমুলপাড়া, আদমজী এসে আবার এসও এলাকায় শেষ হয়। মতিউর রহমান মতিকে সুমিল পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে প্রায় তের থেকে চৌদ্দশত নেতাকর্মীর আনন্দ মিছিলটি মন্ডল পাড়া হয়ে গোদনাইল, সফুরা খাতুন হাইস্কুল দিয়ে আদমজী রেল লাইন এসে এসও সিরাজ মন্ডলের অফিসের সামনে শেষ হয়। সফুরা খাতুন হাইস্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব পান সিরাজুল ইসলাম। নাসিক ১ নং ওয়ার্ডে রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর নেতৃত্বে আনন্দ মিছিল করেন কয়েক হাজার নেতাকর্মী। সামাদ বেপারীকে রেকমত আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। একই এলাকার আওয়ামীলীগ নেতা ও আল-জাজিরা লাইমসের মালিক আনোয়ার ইসলাম এর নেতৃত্বে সিআই খোলা মা-আমেনা মেমোরিয়াল স্কুলের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে যোগদান করেন। আনোয়ার ইসলামকে মা-আমেনা মেমোরিয়াল স্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। নাসিক ৪ নং ওয়ার্ডে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম। যুবলীগ নেতা নজরুল ইসলামকে শিমরাইল দারুননাজাত মহিলা মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদল দুই হাজারের মত নেতাকর্মী নিয়ে ৩ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেন। কাউন্সিলর শাহজালাল বাদল আকবর আলী স্কুল এবং বদরুন্নেছা স্কুল ভোট কেন্দ্রের দায়িত্ব পান। আনন্দ মিছিলে পুরো সিদ্ধিরগঞ্জ এলাকা মুখোরিত হয়ে উঠে। সাধারন জনগনের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে।