বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আশুগঞ্জে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র চল্লিশা ফাতেহা উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের রেলগেইট খাদ্য গুদাম রোড়ে অবস্থিত বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)’র পবিত্র খানকাহ শরীফে গতকাল ২৪ নভেম্বর ২০২৪ ইং বাদে মাগরিব মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আশুগঞ্জ শাখার ব্যবস্থাপনায় মাদ্রাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাবেক শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ তামজিদুল হকের পরিচালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (দঃ) এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর শাজরাহ শরিফ পাঠান্তে আলোচনা ও মিলাদ-মোনাজাত অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ‘র বড় জামাতা আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মোঃ আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী মোঃ আক্তার হোসেন ও মোঃ শাহ আলম মিয়া এবং আশুগঞ্জ শাখার উপদেষ্টা মজনু মোল্লা, সভাপতি আব্দুল করিমসহ বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।