বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি প্রতিষ্ঠান পুড়ে ছাই ,ক্ষয়ক্ষতি প্রায় দেড় কোটি টাকা সম্পদ ।  

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

 

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৮ টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী সর্বশান্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় দেড় কোটি টাকার সম্পদ।

সম্প্রতি ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের পশ্চিম জামে মসজিদের সামনের দোকানগুলোতে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল এবং ঠাকুরগাঁও সদর থেকে আসা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আবেগ । এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন, বালিয়াডাঙ্গী থানা পুলিশ ও ফায়ার সাভিসের কর্মীরা কাজ করছেন।

লাহিড়ী বাজারের তেল ব্যবসায়ী সুমন এন্টারপ্রাইজের কর্মচারী আবু সাঈদ জানান, সকালে প্রেট্টোল বিক্রির সময় হটাৎ করেই আমার হাতে আগুন লেগে যায়। এরপরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন হাতে এলো পরিস্কার করে বলতে পারছেন না তিনি।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, তেলের দোকানের সামনে ফেলে দেওয়া সিগারেটের আগুন মুহুর্তে গিয়ে ধরে তেলের দোকানে। এরপরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়। আগুনের উত্তাপের কারণে কাছে যেতে পারেনি কেউ।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, খবর পেয়ে সাড়ে ১০টায় ৫টা ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসে। ৮টি দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকান ডিজেল-পেট্টোল-অকটেন ও গ্যাসের। আগুনের সঠিক সুত্রপাত খুজতে আমরা অনুসন্ধান করছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, নিয়মনীতি না অনুসরণ করে যত্রতত্র উন্মুক্ত স্থানে পেট্টোল-গ্যাস বিক্রির কারণে এসব ঘটনা ঘটছে। প্রশাসন এসব উন্মুক্ত স্থানে দোকানগুলোকে আগে থেকেই সতর্ক করে আসছে। এবার কঠোর অবস্থানে যাবে।