শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঘাসফুল টিমের তত্ত্বাবধানে বাজারে আসছে লাখ টাকার জামাই

Reporter Name
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

 

 

ভয়েস অফ সুন্দরবন ডেক্স রিপোর্ট।।

একক নাটক ” লাখ টাকার জমাই ” আসছে ২০-নভেম্বর M5 Drama ইউটিউব চ্যানেলে। ঘাসফুল টীম এর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে নাটক লাখ টাকার জামাই। লাখ টাকার জামাই নাটকটি নির্মাণে সহযোগিতা করেছেন বর্তমান সময়ের তরুন-মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ।

নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা বি কে আকাশ ও জনপ্রিয় অভিনেত্রী মীম চৌধুরী। বি কে আকাশ অভিনীত মিলিয়ন ভিউ এর অসংখ্য নাটক রয়েছে ইউটিউবে। অতি অল্প সময়েই বি কে আকাশ প্রিয় অভিনেতা হিসাবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আর নির্মাতা রাজ্জাক রাজ এর নির্মাণ বরাবরই বাংলা নাটকের দর্শকদের বিনোদনে অন্যরকম মাত্রা যোগ করে। নাটকটিতে আরো অভিনয় করেছেন হান্নান শেলী, সায়কা আহমেদ, স্বর্ণা বিশ্বাস, হানিফ পালোয়ান, লিমন আহমেদ, রাজ্জাক রাজ সহ আরো অনেকে। নাটকটির রচনায় মহিয়ান মজনু ও চিত্রগ্রহণে ছিলেন সাহাজাদা রহমান। নাটকের গল্পে দেখা যায় অনেক টাকা বেতনের চাকরি করা শফিক তার স্ত্রী রিনা, বাবা ও ছোট বোনকে নিয়ে শহরে নিজের বাড়িতে ভালই সুখে শান্তিতে বসবাস করছিলো। কিন্তু সুখের সংসারে বিপত্তি বাধে যখন তার শ্বাশুড়ি আর শালা তার বাড়িতে থাকার জন্য গ্রাম থেকে একেবারে চলে আসে। বাড়িতে একের পর এক লক্ষ লক্ষ টাকা চুরি হতে থাকে। শফিকও ভুলবুঝে বাড়ি থেকে অনেককে বের করে দেয়। কাকে কাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো আর শফিকের চুরি যাওয়া লক্ষ লক্ষ টাকার কি কুল কিনারা হলো সেটা জানতে হলে দর্শকদের পারিবারিক গল্পের এই নাটকটি দেখতে হবে। লাখ টাকার জামাই নাটকটি ২০-নভেম্বর দুপুর ১.০০ টায় M5 Drama ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।