শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার 

উজ্জ্বল রায়
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল ডিবি পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বায়জিদ শেখ (২৪), মোঃ নাইম সরদারস (২৩) ও মোঃ মেহেদী সরদার(২২) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বায়জিদ শেখ (২৪) পিতাঃ মৃত ফরিদ শেখ, মোঃ নাইম সরদার (২৩) পিতাঃ মহাসিন সরদার মোঃ মেহেদী সরদার (২২) পিতাঃ হালিম সরদার উভয় সং পাইকমারি, সর্ব থানা ও জেলা-নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ৩নং চন্ডীবরপুর ইউনিয়নের ফেদি গ্রামের সৈয়দ মোস্তাফা কামালের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ টিটু আলি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বায়জিদ শেখ (২৪) মোঃ নাইম সরদার (২৩) ও মোঃ মেহেদী সরদার (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।