শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম 

আরিফ হাসান গজনবী 
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

বিশেষ (রামপাল) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

 

গত (৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

 

চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

 

একই সাথে আয়েশা সিদ্দীকা মানি-কে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এডহক কমিটির অন্য সদস্যরা হবেন জমিদাতা, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোক্তাদির ও পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ।

 

এদিকে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে বিএনপির’র কেন্দ্রীয় নেতা শামীমুর রহমান শামীমকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহলকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। কলেজটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন কৃষিবিদ শামীম।

####