শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাল্য বিয়ে পন্ড, কনের জেঠাকে জরিমানা

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় কনের জেঠাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রুবাইয়া আক্তারের (১৫) বাল্য বিয়ে চলছে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের আলম কমিউনিটি সেন্টারে । ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের জেঠা মো.ফয়েজ উল্যাহকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

 

ইউএনও আরও বলেন, ওই কিশোরীর বাবা একজন প্রবাসী। অভিযানে কিশোরীর বয়স প্রমাণের কাগজপত্র চাইলে পরিবারের লোকজন তা দেখাতে ব্যর্থ হয়।