শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গণঅভ্যুত্থানে আমরা আরেকটি সুযোগ পেয়েছি: নোয়াখালীতে নূর

মোহাম্মদ আবু নাছের
Update Time : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

 

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

 

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়।

 

শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

 

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি নাই।

 

নূর বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করিনা। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি হানাহানি থাকবেনা। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।

 

এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন,কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমূখ।