শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯.৩০ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মো. আনিসুর রহমান, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, উপজেলা যুব ফোরাম এর সভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মো. রুহুল আমিন, এসএসএসটির পরিচালক মারুফ হোসেন মিলন, সাইডস এর নির্বাহী পরিচালক মো. জাহিদ হাসান, শরুব ইয়ুথ টিম এর জান্নাতুল নাঈম, সিডিও’র মো. হাফিজুর রহমান, যুব রেড ক্রিসেন্ট এর মো. মিলন হোসেন, নারী সংগঠনের সুফিয়া খাতুন প্রমুখ।

আলোচনা সভার আগে উপজেলার ৫৩ টি যুব সংগঠনের সদস্যদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তা হিসেবে মো. মনিরুজ্জামান কে ৬০ হাজার টাকা ও মিস মুমতাহেনা কে ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচী এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন ক্যাটাগরি তে প্রশিক্ষণ নেওয়া ৬০ জন যুবদের মাঝে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।