রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের,
Update Time : রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো.মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) বুকের ব্যাথায় মারা গেছেন।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

 

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিল।

 

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যাথা দেখা দেয়। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মরদেহ নিয়ে যায়।