বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দুই দিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক

নূরুন নবী :
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

 

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :

 

শ্রমিক দ্বন্দ্বের জেরে বন্ধ হওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টা থেকে বাস চলাচল শুরু হয়। ফলে একটানা দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক হলো।

 

বুধবার দুপুরে বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি জানান রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে যে সকল বাসের টিকিট কাউন্টারগুলো রয়েছে তাদেরকে সমস্যা সমাধানের বিষয়টি জানান। তারা এখন টিকিট বিক্রি করবে।

তিনি আরও বলেন, আজ বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে দু’পক্ষকে নিয়ে  আলোচনায় বসা হয়েছিল। আলোচনায় এই সমস্যার সমাধান হয়েছে। যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। বাস শ্রমিকরা আবার কাজে ফিরেছেন।

 

জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে এই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বাসের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও কার্যক্রমে স্থবিরতা লক্ষ্য করা যায়। বাস চালুর খবরে আবারও যাত্রীরা আসতে শুরু করেছে কাউন্টারগুলোতে।

প্রসঙ্গত, বাসে ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পরবর্তীতে মারধরের জেরে বাস বন্ধের এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজার গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের হাতে আহত হন। পরদিন মারধরের শিকার হন হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।