বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

নূরুন নবী :
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

 

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :

 

 

আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসনের ২০২৩-২৩ ও ২৪ সেশনের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন।

 

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে সেখানে অনশনে বসেন।

 

শিক্ষার্থীরা বলছেন, আমরা চাই না সেমিস্টার পদ্ধতিতে যেতে। আমাদের আগের মতো ইয়ারলি পদ্ধতিতে নিয়ে যেতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।

 

এ সময় আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বসেছে তবে কোনোরকম সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই আমরা দাবি আদায়ে আবারো এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।

 

আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুস্মি বলেন, সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

 

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেছে। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করছি। আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক। প্রশাসন যদি দাবি মেনে না নেয় এবং আমাদের অনশনে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

 

এ সময় আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।

 

প্রসঙ্গত, গতবছর ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগকে সেমিস্টার পদ্ধতিতে নিয়ে যান বিশ্ববিদ্যালয় প্রশাসন।