শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মোঃ আব্দুল গফুর ঈশ্বরীপুর
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

 

 

রিপোর্ট-মোঃ আব্দুল গফুর ঈশ্বরীপুর প্রতিনিধি।

 

সাতক্ষীরা’র শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৭ অক্টোবর সকাল ১০টা শ্রীফলকাটি স্কুল মাঠে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম.এম, মজনু ই-ইলাহীর সভাপতিত্বে সদস্য মোঃ আব্দুল গফুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালামের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্র কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন।প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ,ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যড.এম এম আশেক ইলাহি মুন্না,যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক (আপু) সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য জি.এম, আজিজুর রহমান (আজিবর), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল),শেখ খালেকুজ্জামান টুকু, মোঃ হাবিবুল্লাহ, মোঃ আনিছুজ্জামান আনিস, মোঃ বাবলুর রহমান,মোঃ কামাল হোসেন প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ এলাকার শত শত নারী পুরুষ। ফ্রি-মেডিকেল ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।