মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

সাদেকুল ইসলাম,
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধিঃ

 

দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

২৭ অক্টোবর (রবিবার) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখার আয়োজনে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখার আহবায়ক নুর ইসলামের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহবায়ক হবিবর রহমান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আবদুল মোন্নাফ মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম মাসুদুল ইসলাম মাসুদ, বিশেষ অতিথি মকসেদুল ইসলাম টুটুল, ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসন-২ এর বিএনপির সম্মানিত মনোনয়ন প্রত্যাশী বৃন্দ ও উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন (সোনাহার)।এছাড়াও উপজেলা ছাত্রদল, যুবদল,তাতীদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।