সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দ্রুত আন্দোলনে নামবে আওয়ামী লীগ

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

আগামী এক মাসের মধ্যে দ্রুততম সময়ে রাজপথে নামতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল শুক্রবার ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি শীগ্রই ।’

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে যান। এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও একজন।

নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে বলেন, দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগও করছেন তারা।

তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘দুই সপ্তাহ বা এক মাস পরে, আমরা আন্দোলনে নামতে পারি।’

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, ‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর এক মিনিটও টিকবে না।’